২৪ এপ্রিল SUCI পার্টির ৭৭ তম প্রতিষ্ঠা দিবস পালিত হল কৃষ্ণনগর পোস্ট অফিস মোড়ে

  • 24 Apr, 2024 12:00 AM
  • 0

২৪ এপ্রিল এসইউসিআই (কমিউনিস্ট) পার্টির ৭৭ তম প্রতিষ্ঠা দিবস পালিত হল কৃষ্ণনগর পোস্ট অফিস মোড়ে। মার্কসবাদী নেতা লেনিনের মতবাদ কে হাতিয়ার করে নেতা শিবদাস ঘোষ মানুষের মুক্তির জন্য যে লড়াই শুরু করেছিলেন তার সাংগঠনিক রুপায়ন হয়েছিল ১৯৪৮ সালের ২৪ শে এপ্রিল এই কমিউনিস্ট দলের প্রতিষ্ঠার মাধ্যমে। ওই দিনটিকে স্মরণ করে আজ এসইউসিআই (কমিউনিস্ট) পার্টির ৭৭তম প্রতিষ্ঠা দিবস উদযাপিত হল চাকদা রানাঘাট শান্তিপুর কৃষ্ণনগর সহ বিভিন্ন জায়গায়। কৃষ্ণনগর পোস্ট অফিস মোড়ের সভায় বক্তব্য রাখেন এসইউসিআই কমিউনিস্ট দলের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য এবং নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলা কমিটির সম্পাদক মৃদুল দাস। এই সভার সভাপতিত্ব করেন জেলা কমিটির বিশিষ্ট সদস্য এবং কৃষ্ণনগর লোকাল কমিটির সম্পাদক কমল দত্ত মহাশয়। ডক্টর মৃদুল দাস প্রধান বক্তা হিসেবে জাতীয় ও আন্তর্জাতিক রাজনৈতিক , অর্থনৈতিক এবং সামাজিক পরিস্থিতির উপর আলোচনা করেন ।এই সভার সূচনা হয় মার্কসবাদী দার্শনিক তথা এসইউসিআই (কমিউনিস্ট) পার্টির প্রতিষ্ঠাতা শিবদাস ঘোষের প্রতিকৃতিতে মাল্যদানের মধ্যে দিয়ে।

Related Posts
আরএসএস নেতার বাড়ি থেকে উদ্ধার ৭৭০ কেজি বিস্ফোরক- ভাইরাল হল পুরানো খবর

আরএসএস নেতার বাড়ি থেকে উদ্ধার ৭৭০ কেজি বিস্ফোরক- ভাইরাল হল পুরানো খবর

ভুট্টার জমির জালে আটকে বিশাল পাইথন সাপ, বনদপ্তরের তৎপরতায় উদ্ধার

ভুট্টার জমির জালে আটকে বিশাল পাইথন সাপ, বনদপ্তরের তৎপরতায় উদ্ধার

পুরনো শত্রুতার জেরে ছুরি দিয়ে গলার নলী কেটে খুনের চেষ্টা, রক্তাক্ত বিজেপি কর্মী

পুরনো শত্রুতার জেরে ছুরি দিয়ে গলার নলী কেটে খুনের চেষ্টা, রক্তাক্ত বিজেপি কর্মী

আন্তর্জাতিক শ্রমিক দিবসে কৃষ্ণনগরে মিড ডে মিল সহায়িকাদের বিক্ষোভ, একাধিক দাবি তুলে ধরলেন সংগঠনের নেতৃবৃন্দ

আন্তর্জাতিক শ্রমিক দিবসে কৃষ্ণনগরে মিড ডে মিল সহায়িকাদের বিক্ষোভ, একাধিক দাবি তুলে ধরলেন সংগঠনের নেতৃবৃন্দ

কিসের কুসুম?- হাড়েহাড়ে টের পাচ্ছেন ময়ূখ! ৪৫টির উপর FIR, অফিস ঘেরাও রিপাবলিক বাংলার

কিসের কুসুম?- হাড়েহাড়ে টের পাচ্ছেন ময়ূখ! ৪৫টির উপর FIR, অফিস ঘেরাও রিপাবলিক বাংলার

Commnets 0
Leave A Comment